1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিম্নমানের গম সরবরাহের সত্যতা পেয়েছে দুদক, জড়িত খুলনা সিএসডি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নিম্নমানের গম সরবরাহের সত্যতা পেয়েছে দুদক, জড়িত খুলনা সিএসডি

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

খুলনা সিএসডি খাদ্য গুদাম হতে ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের গম সরবরাহের সত্যতা পেয়েছেদু দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অনিয়মের মাধ্যেম রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের  ঘটনা ঘটেছে।

দুদকের জনসংযোগ বিভাগ জানায়, গতকালখু লনা সিএসডি খাদ্য গুদাম হতে ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের গম সরবরাহের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে দিনব্যাপী একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টিম ঝিনাইদহ সদর খাদ্য গুদামে ছয় শতাধিক বস্তায় নিম্নমানের, পোকায় খাওয়া এবং খাওয়ার অনুপযোগী গম গ্রহণের প্রাথমিক সত্যতা পায়।

অভিযানকালে টিমের সাথে উপস্থিত নিরপেক্ষ বিশেষজ্ঞ, তথা জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, বিএসটিআই, কুষ্টিয়া -এর ফিল্ড অফিসার এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নিম্নমানের গম গ্রহণের বিষয়টি প্রত্যয়ন করেন। তৎপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত আলামতসমূহ জব্দ করে দুদক টিম।

এছাড়াও টিম কর্তৃক সংশ্লিষ্ট রশিদপত্র, গুদামজাত গ্রহণ রেজিস্টারসহ বিভিন্ন রেকর্ড সংগ্রহ করা হয়। উক্ত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park