1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বন বিভাগের অভিযান, ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধারকৃ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বন বিভাগের অভিযান, ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধারকৃ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১ এলাকার কাঁচাবাজার ও পাখির দোকানগুলোতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট আজ একটি অভিযান করেছে। অভিযানে অবৈধভাবে আটক রাখা ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত মোট ৫০টি দেশীয় বন্যপ্রাণী জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে: ৩টি পাহাড়ি ময়না, ২টি ঝুঁটি শালিক, ২টি গাং শালিক, ২টি তিলা ঘুঘু, ১৪টি শালিক, ২টি হিরামন তোতা, ২৩টি টিয়া, ১টি বাজপাখি ও ১টি কড়ি কাইট্টা।

অভিযানে উদ্ধারকৃত অধিকাংশ বন্যপ্রাণীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। তবে অসুস্থ বন্যপ্রাণীদের নিরাপদভাবে সংরক্ষণে রাখা হয়েছে এবং পরে তাদেরকেও মুক্ত প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।
বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে ৬ সদস্যের একটি অভিজ্ঞ দল মিরপুর-১ এর একাধিক দোকান ও স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত সংগঠন ‘সোয়ান’।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, দেশীয় যেকোনো বন্যপ্রাণী সংগ্রহ, লালন-পালন, ক্রয়-বিক্রয় ও পরিবহণ আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে পাখি বাজারে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park