1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বেরোবি, নাজমুল আহসান কলিমউল্লাহ সহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বেরোবি, নাজমুল আহসান কলিমউল্লাহ সহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২২০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক দুই উপাচার্যসহ পাঁচজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে তথ্য জানান- মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলায় অভিযুক্তরা হলেন- তৎকালীন প্রকল্প পরিচালক ও উপাচার্য একেএম নূর-উন-নবী, সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান।

দুদক জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে ৩০ কোটিরও অধিক মূল্যের চুক্তি সম্পাদন করেন। ঠিকাদারের বিল থেকে কর্তন করা নিরাপত্তা জামানতের টাকা এফডিআর করে তা লিয়েনে রেখে ৪ কোটি টাকার ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়, যেখানে বিশ্ববিদ্যালয়কে গ্যারান্টার করা হয়।

দুদক আরও জানায়, অগ্রিম অর্থ প্রদানের অনুমোদন না থাকলেও ঠিকাদারকে অগ্রিম বিল দেওয়া হয় এবং বিল সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হয়। এছাড়া, প্রথম পরামর্শকের ডিজাইন উপেক্ষা করে নিয়মবহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক নিয়োগ এবং দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগও রয়েছে। এই কর্মকাণ্ড দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park