1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পেনিনসুলায় চলছে সীফুড ফেস্টিভ্যাল  - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পেনিনসুলায় চলছে সীফুড ফেস্টিভ্যাল 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চট্টগ্রাম:

নগরের জিইসির মোড়ের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাংয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বে অব বেঙ্গল বাইটস’ নামের সীফুড ফেস্টিভ্যাল।

গতকাল সন্ধ্যায় তাজা সামুদ্রিক মাছের বৈচিত্র্যময় খাবারের বড় আয়োজন নিয়ে পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে।

দ্য পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণাবর্ধন ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, পেনিনসুলার শেফ, বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন।

বিশেষায়িত এই সীফুডে ফেস্টিভ্যালে পেনিনসুলার এক্সিকিউটিভ শেফের তত্ত্বাবধানে সমুদ্রের তরতাজা সী ফুডের দেশীয় এবং আন্তর্জাতিক মেনুতে সাজানো হয়েছে ফেস্টিভ্যাল বুফে। সুস্বাদু সীফুড টেরিন থেকে শুরু করে সামুদ্রিক লাক্ষা, কিং প্রণ, প্রম্প্রেট, আরাবিয়াটা, সিঙ্গাপুর চিলি ক্র্যাব, সীফুড থার্মিডোর, স্কুইডসহ নানা সী ফুডের মেনু রয়েছে এই ফেস্টিভ্যালে। এ ছাড়া লাইভ স্টেশন, আকর্ষণীয় সীফুড সালাদ এবং সুমিষ্ট ডেজার্টের আয়োজন তো আছেই।

নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য বাই ওয়ান গেট থ্রি ফ্রি অফারে ৬ হাজার টাকায় উপভোগ যাবে ফেস্টিভ্যাল বুফে। এ ছাড়া ৩ হাজার ৯০০ টাকায় থাকবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি (নির্দিষ্ট ব্যাংক কার্ডের মাধ্যমে)।

সামুদ্রিক খাবারপ্রেমীরা বে অব বেঙ্গল বাইটস সীফুড ফেস্টিভ্যালে নতুন স্বাদের অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা পাবেন বলে জানালেন হোটেলটির এক্সিকিউটিভ শেফ। বিস্তারিত ফোনে (০১৭ ৫৫৫৫ ৪৫৫১ বা ০১৭ ৫৫৫৫ ৪৬১৭) জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park