1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গাইবান্ধায় পাটের গুদামে অগ্নিকাণ্ড, পুড়েছে এগারশো মণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

গাইবান্ধায় পাটের গুদামে অগ্নিকাণ্ড, পুড়েছে এগারশো মণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে একটি পাটের গুদামে আগুন লেগে এগারশো মণ পাট পুড়ে গেছে।

আজ (মঙ্গলবার) সকালে উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের আলহাজ্ব জহুরুল হকের পাটের গুদামে এ ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে আলহাজ্ব জহুরুল হকের পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও তিন ঘণ্টা সময় লাগে।

গুদামঘরের মালিক জহুরুল আলীর ছেলে মিঠু হাজী বলেন, আমাদের গুদামে ৪ হাজার মণ পাট ছিল। এর মধ্যে প্রায় ১১শ মণ পুড়ে যায়। সকালে কিভাবে আগুন লাগে জানি না, আগুনে আমাদের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাইবান্ধা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা নিলু বলেন, গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে তিন ঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে নিশ্চিত হতে সময় লাগবে, আমরা কাজ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park