1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মাতারবাড়ী পাওয়ারের পিডি জাহাঙ্গীরের নামে দুদকের মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মাতারবাড়ী পাওয়ারের পিডি জাহাঙ্গীরের নামে দুদকের মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাতারবাড়ী আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ মে) কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত-আয়ের উৎস বহির্ভূত ২৯ কোটি ৭ লাখ ১১ হাজার ৪৫৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগ দখলে রাখেন। এছাড়া বিপুল অর্থ ভোগ দখলে রেখে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে থাকা ৯৪ টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২৭ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ২২৬ টাকা লেনদেন করেছেন।

আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানি লন্ডারিং সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অসৎ উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেকের সভায় অর্থ উপদেষ্টা বলেছিলেন, মাতারবাড়ী পাওয়ারের পিডি হিসাব না দিয়ে পলাতক রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park