1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নাটোরে ১৫ মে থেকে আম-লিচু সংগ্রহ শুরু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নাটোরে ১৫ মে থেকে আম-লিচু সংগ্রহ শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নাটোর :

নাটোরে ১৫ মে থেকে আম-লিচু সংগ্রহ শুরু হচ্ছে। এদিন গাছ থেকে গুটি আমপাড়া হবে। এরপর পর্যায়ক্রমে সংগ্রহ হবে অন্যান্য আম।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় আম-লিচু সংগ্রহের এই সময়সীমা নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আসমা শাহীন।

নাটোরে আম সংগ্রহের সময়:

১৫ মে থেকে গুটি আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণীপছন্দ, খিরসাপাত, হিমসাগর, ২ জুন থেকে লখনা, ৬ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে নাগফজলি, ২০ জুন থেকে হাড়ভাঙ্গা, ৩০ জুন থেকে আম্রপালি, মল্লিকা এবং ফজলি আম সংগ্রহ হবে।

এছাড়া ১৫ জুলাই থেকে বারি আম-৪ এবং ২০ জুলাই আশ্বিনা ও এবং ২৫ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়।

অপরদিকে মোজাফফর লিচু ১৫ মে, বোম্বাই লিচু এবং চায়না তিন লিচু ২৫ মে থেকে সংগ্রহ করা হবে।

এর আগে আম সংগ্রহের প্রয়োজন হলে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে সংগ্রহ করতে পারবেন।

অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে অপরিপক্ব আম পাড়লে বা সংরক্ষণে কেমিক্যাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভুঁইয়াসহ বাগান মালিকরা উপস্থিত ছিলেন।

এবার নাটোরে ৫ হাজার ৬৯৪ হেক্টর আমবাগান থেকে ৭২ হাজার ৮৬ টন আম এবং ৮৮৭ হেক্টর জমিতে ৬৫০৮ টন লিচু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park