1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কাঁচাবাজার পরিদর্শনে এফবিসিসিআই - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কাঁচাবাজার পরিদর্শনে এফবিসিসিআই

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কাওরান বাজারের কাঁচাবাজার পরিদর্শন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)বাজার মনিটরিং টিম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রবিবার (১৩ অক্টোবর) বাজার পরিদর্শন করে এই মনিটরিং টিম।

টিমে নেতৃত্ব দেন এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমান। বাজার পরিদর্শন শেষে এক আলোচনা সভায় অংশ নেন তিনি।এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে তিনি খুচরা ও পাইকারি ব্যবসায়ীসহ আড়তদারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন কাওরান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন কাওরান বাজার আড়ত ব্যবসায়িক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী সুজন, কাওরান বাজার কিচেন মার্কেট সমিতির মহাসচিব আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসিআই-এর সাধারণ পরিষদের সদস্য মো. ইমরান মাস্টার, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির মহাসচিব এবং এফবিসিসিআই-এর সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

উল্লেখ্য, এফবিসিসিআই–এর বাজার মনিটরিংয়ে দেখা যায়, রবিবার কারওয়ান বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে, খাসির মাংস ১০০০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ টাকা ও সোনালী মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। ডিমের হালি ১৬৫ টাকা। এছাড়া, প্রতি কেজি আলুর দাম ৫৫ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা, দেশি পেঁয়াজ ১১০ টাকা। এ সময় প্রতিটি দোকানে মূল্যতালিকা দৃশ্যমান ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park