1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মধুপুর কৃষি কর্মকর্তার কার্যালয়ে ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে দুদক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মধুপুর কৃষি কর্মকর্তার কার্যালয়ে ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে দুদক

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন প্রকল্পের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎসহ অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার টাঙ্গাইল হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম কর্তৃক সরেজমিন পরিদর্শন ও বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের তালিকাসহ অন্যান্য রেকর্ডপত্র প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়। এতে অনিয়মের সত্যতা পেয়েছে এই টিম।

দুদক জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় ২০২০-২১ হতে ২০২৩-২৪ অর্থবছরে ১৭ ধরণের প্রকল্পের মধ্যে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ প্রকল্পে হারভেস্টার বিতরণ, অনাবাদি পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প, কৃষি উন্নয়ন এর মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পে সুবিধাভোগীদের তথ্য দৈবচয়ন ভিত্তিতে ফোন কলের মাধ্যমে যাচাই করা হয়।

বেশ কিছু উপকারভোগী বিল ভাউচারে দেখানো যাবতীয় সুবিধা পাননি মর্মে টিমকে জানান। সার্বিক বিবেচনায় প্রকল্পে অনিয়ম হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

অভিযানকালে সংগৃহীত ১৭ ধরণের কার্যক্রমের সকল রেকর্ডপত্র পর্যলোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park