1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। এতে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে তরমুজ ও পেঁয়াজ জাতীয় ফসলের ক্ষতির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জুড়ী উপজেলার কৃষক ইসলাম উদ্দিন বলেন, হঠাৎ করে বৃহস্পতিবার রাতে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছি। বিশেষ করে বর্তমানে শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। তবে জুড়ীতে শিলাবৃষ্টি বেশি সময় স্থায়ী হয়নি যার কারণে ফসলের ক্ষতির পরিমাণ খুব একটা হওয়ার সম্ভাবনা কম।

বড়লেখা উপজেলার আব্দুল্লাহ আল মাহবুব বলেন, রাতে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। ফাল্গুন মাসের একেবারে শেষের দিকে এসে এই বৃষ্টিতে টিনের ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের দাসের বাজার ইউনিয়নের অনেক গরিবের ঘরের চাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষক কামাল মিয়া বলেন, বড়লেখা উপজেলার পৌর এলাকা, পাখিয়ালা, মুড়িরগুল, পানিধার, মুছেগুলসহ হাওরপারের এলাকাগুলোতে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জুড়ী উপজেলার চেয়ে বড়লেখা উপজেলায় সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, বর্তমানে শিলাবৃষ্টি হলে বোরো ধানের ক্ষতি হাওয়ার শঙ্কা নেই। তবে তরমুজ জাতীয় ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। তবে জুড়ীতে তেমন শিলাবৃষ্টি হয়নি যা কৃষকের ক্ষতি করতে পারে।

তিনি বলেন, বড়লেখা উপজেলায় সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে। এইরকম কিছু ছবি আমার কাছে কয়েকজন দিয়েছেন। ছবিতে যে-রকম শিলাবৃষ্টি দেখা গেছে, এরকম হলে কৃষকের শীতকালীন সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park