1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক টাকায় রোজার বাজারের খুশি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এক টাকায় রোজার বাজারের খুশি

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় বিদ্যানন্দ এ কর্মসূচির আয়োজন করেছে। এক টাকার কয়েন জমা নিয়ে দেওয়া হয় ২০ টাকার কুপন। সেই কুপন দিয়ে কেনাকাটা করেন সবাই।

সয়াবিন তেল লিটার ৪ টাকা, ডিমের ডজন ২টাকা, আটা ১, মশুর ডাল কেজি ৩ টাকা, চাল ২৫০ গ্রাম বারবিকিউ চানাচুর ১, ১৫০ গ্রামের এনার্জি বিস্কুট ১ টাকা, টোস্ট বিস্কুট ১ টাকা, ৪০০ গ্রাম নুডলস ৩ টাকা, লাচ্ছা সেমাই প্যাকেট ১ টাকা, খাতা ১, পেন্সিল ১, কলম ডজন ২ টাকা, স্কুল ব্যাগ ৮ টাকা, ঈদের জামা ৫ টাকা। আস্ত মুরগি ৬ টাকা।
পাঙ্গাস মাছ প্রতিটি ৬ টাকা, এক কেজি চাল ১ টাকা। ছোলার কেজি ২ টাকা। ফ্রি দেওয়া হচ্ছে স্যানিটারি প্যাড।

কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ১ টাকায় বাজারের মাধ্যমে অনেক মানুষ রোজা রাখার সুযোগ পাবেন। চসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এ বাজারকে।

মেয়র বলেন, এ বাজারে ৪ টাকায় সয়াবিন তেল বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে নিত্যপণ্য কিনতে পারছে না। তারা এ বাজারে স্বস্তি পাবে।

বিদ্যানন্দের জামাল উদ্দিন জানান, উদ্বোধনী দিন ৫০০ পরিবার ১ টাকায় পছন্দের রোজার বাজার কিনতে পারবেন। এ বছর ৫ হাজার পরিবারকে ১ টাকায় রোজার বাজার সুবিধা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park