1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত খাদ্যগুদাম ক্রয় দরপ্রস্তাব অনিয়মের তথ্য পেলো দুদক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত খাদ্যগুদাম ক্রয় দরপ্রস্তাব অনিয়মের তথ্য পেলো দুদক

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

টুঙ্গিপাড়ায় অবস্থিত একটি পরিত্যক্ত খাদ্যগুদাম ক্রয়ের নিমিত্ত দরপ্রস্তাব দাখিলকারীর অভিযোনগ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়,জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, গোপালগঞ্জ -এ টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযোগে বর্ণিত টুঙ্গিপাড়ায় অবস্থিত একটি পরিত্যক্ত খাদ্যগুদাম ক্রয়ের নিমিত্ত দরপ্রস্তাব দাখিলকারী ঠিকাদার আমিনুর শেখ অভিযোগ করেন যে, দরপত্র দাখিলের সময় তাকে বাধা দেওয়া হয় এবং পরে জোরপূর্বক তার স্বাক্ষর জাল করে দরপত্র প্রত্যাহারের আবেদন নেওয়া হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগকারীর দাখিলকৃত দরপত্রে ৬,১৯,০০০/- টাকা দর প্রস্তাব ছিল, কিন্তু তাকে বাদ দিয়ে মাত্র ১,৬৫,০০০/- টাকায় কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চলছিল। সরেজমিন অভিযানে আরও দেখা যায়, দরপত্র প্রত্যাহারের আবেদনের স্বাক্ষরটি ভুয়া।

সার্বিক পর্যালোচনায় অসাধু উদ্দেশ্যে সরকারের প্রায় ৪,৫৪,০০০/- টাকা রাজস্ব ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। অভিযানকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করবে টিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park