1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বঙ্গোপসাগরে ধরা পড়লো ৪৬ কেজি ওজনের পাখি মাছ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বঙ্গোপসাগরে ধরা পড়লো ৪৬ কেজি ওজনের পাখি মাছ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি :

বঙ্গোপসাগের ধরা পড়েছে বড় আকারের পাখি মাছ। পটুয়াখালীর কুয়াকাটার মাছের বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ৪৬ কেজি ওজনের মাছটি তার জালে ধরা পড়ে। স্থানীয়ভাবে জেলেরা এটিকে পাখি মাছ বললেও এর বৈজ্ঞানিক নাম সেইল ফিশ।

বুধবার (৯ অক্টোবর) সকালে কুয়াকাটা আড়তে এই মাছটি তোলা হলে স্থানীয় মানুষরা এটি দেখতে ভিড় করেন।

সাধারণত উপকূলে এ ধরনের মাছের চাহিদা কম। তবে নিলামের মাধ্যমে এ ধরনের বড় বড় সামুদ্রিক মাছ বিক্রি করা হয়। আজ হাসান নামের এক মৎস্য ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২০০ টাকায় কিনে নেন।

জেলে সোহেল রানা বলেন, এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলো বেশ শক্তিশালী। আগে আরও বেশি ধরা পড়তো এই মাছ। সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।

কলাপাড়া উপজেলার মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন এ প্রসঙ্গে বলেন, এই মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিশ, জেলেরা এটিকে পাখি মাছ বলে থাকেন। এই মাছগুলো গভীর সমুদ্রে থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। এ কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি, আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park