1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর : বদলি বাণিজ্যের সত্যতা পেয়েছে দুদক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর : বদলি বাণিজ্যের সত্যতা পেয়েছে দুদক

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে বদলি বাণিজ্যের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃধবার দুদকের প্রধান কার্যালয় হতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অভিযান পরিচালনা করা হয়েছে বলে দুদকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।

দুদক জানায়, বদলি বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত অধিদপ্তরে নার্সদের বদলীতে অনিয়ম এবং রেকর্ডপত্রে অসংগতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

শূন্য পদের বিপরীতে বদলী বা শূন্য পদের তুলনায় বেশি সংখ্যক পদে বদলী করায় যোগদান করতে না পেরে অনেক সিনিয়র স্টাফ নার্সরা কার্যত ঘরে বসে আছেন এবং বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন মর্মে টিম তথ্য পায়।

অভিযানকালে প্রাপ্ত অনিয়ম সংশ্লিষ্ট বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে অভিযান পরিচালনাকারী টিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park