1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাংলা একাডেমীতে জনবল নিয়োগ, ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাংলা একাডেমীতে জনবল নিয়োগ, ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলা একাডেমীতে জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক), প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়োগ প্রক্রিয়ার প্রায় সকল ক্ষেত্রেই অনিয়ম পাওয়া গেছে বলে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

সোমবার দুদকের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে টিম জানতে পারে, বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদের (১৮০ টি) বিপরীতে আবেদন আহ্বান করা হলে ৫০ হাজারেরও অধিক চাকরিপ্রার্থী আবেদন করেন। ৪ হাজার প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয় কিন্তু ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় মাত্র ৫০০ জনকে ডাকা হয়। অধিকন্তু ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না করে গোপনে ১৭৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয় মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়।

এছাড়াও যোগদানকৃত ১৩৩ জনের মধ্যে ৪৫ জন ইতোপূর্বে বাংলা একাডেমিতে চু্ক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলে বলেও তথ্য পাওয়া গেছে। অভিযানকালে নিয়োগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও বক্তব্য পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলা একাডেমিতে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষার লিখিত অংশে কম নম্বর পেলেও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর বেশি প্রদান করা হয়েছে। তারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

এছাড়াও, চূড়ান্ত ফল ওয়েবসাইটে প্রকাশ না করে গোপনে নিয়োগপত্র প্রদান করা হয়- যা স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার ব্যত্যয় বলে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park