1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
তিস্তার ভাঙ্গনরোধের কাজ আগামী মার্চের মাঝামাঝি শুরু হবে : পানি সম্পদ উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

তিস্তার ভাঙ্গনরোধের কাজ আগামী মার্চের মাঝামাঝি শুরু হবে : পানি সম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রংপুর:

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তার দুইপাড়ের ৪৫ কিমি ভাঙ্গনপ্রবণ এলাকার মধ্যে অধিক পরিমাণে ভাঙ্গন কবলিত ২০ কিলোমিটার এলাকার ভাঙ্গনরোধের কাজ আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় হতেই শুরু করা হবে। বাকী অংশের ভাঙ্গনরোধের কাজও পর্যায়ক্রমে শুরু করা হবে।

রবিবার বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলব্রীজ সংলগ্ন এলাকায় ‘তিস্তা নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ভাঙ্গনরোধের কাজটা তদারকির জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করে দেব যাতে ভাঙ্গনপ্রবণ পাঁচ জেলার প্রতি জেলা হতে ১ জন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকবে, ভাঙ্গনপ্রবণ এলাকার ১ জন করে স্থানীয় মানুষ থাকবে। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এটি করা হবে।

উপদেষ্টা আরও বলেন, তিস্তাপাড়ের মানুষের মতামত নিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আপনাদের মতামত ছাড়া পানি উন্নয়ন বোর্ড চায়নার সাথে মহাপরিকল্পনার কোনো চুক্তি চূড়ান্ত করবেনা। পানি উন্নয়ন বোর্ডের ডিজাইনে এবং পরিকল্পনা বাস্তবায়নে আপনারা স্থানীয়রা থাকবেন। তিনি আরও বলেন, সমস্যা সমাধানের রাস্তায় যাত্রাটা আমরা শুরু করলাম। এ যাত্রাটা দ্রুতগতিতে চলবে এবং সেটা আপনাদেরকে সাথে নিয়েই চলবে।

গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায়।

রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আতিক মোজাহিদ, নাগরিক কমিটির আখতার হোসেন, আবু সাঈদ লিয়ন প্রমুখ। এছাড়া, গণশুনানীতে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ. কে. এম. তাহমিদুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, রংপুরের পুলিশ সুপার মোঃ আবু সাইম-সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park