1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
তিস্তা নদীতে ফের ভেসে উঠেছে মৃত মাছ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

তিস্তা নদীতে ফের ভেসে উঠেছে মৃত মাছ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

সাতসকালে তিস্তায় ভেসে উঠেছে মৃত মাছ। আবার অনেক মাছই শেষ নিশ্বাস ছাড়ার আগে পানিতে খাবি খাচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এমন দৃশ্য দেখা গেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সারদা পল্লী জুবলি পার্ক এলাকায়। যা দেখতে ভীড় জমিয়েছেন স্থানীয়রা।

তাদের ধারণা, তিস্তার পানিতে ফের কোনওভাবে বিষক্রিয়া হয়েছে। বা কেউ বিষ প্রয়োগ করেছে। তবে এই নিয়ে প্রশাসনিক স্তরে এখনও কেউ মুখ খোলেনি।

এর আগে, ঠিক ওই অঞ্চলে এমন ঘটনা দেখা গিয়েছিল ২০২৩ সালে। তখনও ভেসে উঠেছিল মৃত মাছ। সেবার সিকিমের প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পাহাড় থেকে তিস্তার পানিতে ভেসে এসেছিল সেনাবাহিনীর অস্ত্রসহ বিভিন্ন ধরনের সামগ্রী। ধারণা করা হয়েছিল, তাতেই রাসায়নিক বিক্রিয়ায় পানি দূষণ এবং তার জেরে এই মাছের মড়ক লেগেছিল।

কিন্তু এবার সেরকম কোনো পরিস্থিতি নেই। তাতেও মাছ ভেসে ওঠায় অস্বস্তি বাড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জুবিলি পার্কের বাসিন্দা চৈতন্য রায় বলেছেন, মাছ মারতেই নদীতে বিষ দিয়েছে। যার কারণে বড়ছোট বিভিন্ন ধরনের মাছ মরেছে। এবং অনেকই সেই মাছ খাওয়ার জন্য সংগ্রহ করছে।

আর এক বাসিন্দা গোবিন্দ রায়, মাছ ধরতে এসছেন। আগ্রহের স্বরে বলেছেন, সব মিলিয়ে দু’কেজির মতো মাছ ধরলাম। রিঠা বরোলি, খকসা ইত্যাদি ধরলাম। মনে হচ্ছে বিষাক্ত কিছু পড়েছে সেই কারণেই মাছগুলো ভেসে উঠছে। তারমত বহু স্থানীয়রা মাছ সংগ্রহ করছেন। কিন্তু এসব মাছ মানুষের জন্য কি নিরাপদ? এমন প্রশ্নও উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিষ প্রয়োগ নয়। রাসায়নিক কারণেও পানিতে কমে যায় অক্সিজেনের স্তর। তখনই মাছ ভেসে ওঠে। তবে কি কারণে পানির অক্সিজেন কমে গেল তাই নিয়েই ধোয়াশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। আর এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

কলকাতার রাজ্য সরকারের মৎস্য দফতরের এক কর্তা জানাচ্ছেন, অক্সিজেনে মাত্রা অনেক কারণে নেমে যেতে পারে। নদীতে হঠাৎ যদি জলপ্রবাহ কমে যায়, তখন পচনশীল জৈব উপাদান জমে থাকে, তাতেও মাছের অক্সিজেন সংকট দেখা দিতে পারে। অথবা শীতের শেষে জলস্তরের পরিবর্তন বা হঠাৎ তাপমাত্রার ওঠানামায় মাছের ওপর প্রভাব ফেলতে পারে। অথবা কোনো বিশেষ ব্যাকটেরিয়া বা বিষাক্ত শৈবাল অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলেও মাছের মৃত্যু ঘটতে পারে।ৎ
খবর: বাংলা নিউজ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park