1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হার্ডিঞ্জ ব্রীজের নিচে চলছে চাষাবাদ, গাজরের বাম্পার ফলন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হার্ডিঞ্জ ব্রীজের নিচে চলছে চাষাবাদ, গাজরের বাম্পার ফলন

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কুষ্টিয়া:

জেলার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজের নিচে প্রমত্তা পদ্মা নদী শুকিয়ে হারিয়েছে তার জৌলুস। পদ্মা নদী হার্ডিঞ্জ ব্রীজের নিচে চলছে চাষাবাদ। পর্যাপ্ত পানি না থাকায় এখন বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এবছর হার্ডিঞ্জ ব্রীজের নিচে গাজর চাষের বাম্পার ফলন হয়েছে। শুষ্ক মৌসুম শুরু হতেই নাব্যতা হারিয়েছে খরস্রোতা পদ্মা। এক সময়কার ভরা যৌবনা পদ্মা শুকিয়ে ধু ধু বালু চরে পরিণত হয়েছে।

প্রমত্তা পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রীজের ২পাশে এখন মরুময় ধু-ধু বালুচর। পদ্মার সঙ্গে বিভিন্ন অঞ্চলের খাল বিল শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে পদ্মার শাখা, উপশাখা নদীগুলোও। বেশ কিছু ছোট নদী এখন মরা খালে পরিণত হয়েছে। বর্তমান পদ্মায় পানি থাকলেও কোনও স্রোত নেই। অনেক আগেই পদ্মা পানি শুন্য হয়েছে। পদ্মার শাখা, উপশাখা নদীগুলো মূলত পদ্মাকে ঘিরেই এর সৌন্দর্য বিরাজ করে। কিন্তু শুষ্ক মৌসুমের আগেই পদ্মার পানি শুন্য হয়ে পড়ায় এর প্রভাব পড়েছে এসব নদী ও খাল বিলে।

সংশ্লিষ্টদের মতে নদীর তলদেশ ভরাট হয়ে বালুচরের উচ্চতা বেড়ে গেছে। বর্ষা মৌসুমে মাস তিনেকের জন্য নদীতে পানি থাকলেও সারা বছর জুড়েই তলানিতে থাকে পানি। পদ্মায় শেষ পর্যন্ত যে পানি থাকে কোনও কাজে লাগে না। বেশিরভাগ সময় একেবারে নাগালের বাইরে এ পানি অবস্থান করে। যা দিয়ে সেচের কাজও করতে পারে না কৃষকরা।

জেলে আমজাদ হোসেন বলেন, প্রমত্তা পদ্মা নদীতে পানি শুকিয়ে যাওয়ার কারনে জেলেদের একটি বড় অংশ বেকার হয়ে গেছে। যারা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তাদের এখনই দুর্দিন যাচ্ছে। ইতোমধ্যে অনেকেই পদ্মা নদী থেকে নৌকা ও জাল গুটিয়ে নিয়েছে। তারা মাছ শিকার না করে দিনমজুর, অটো, ভ্যান ও রিকশা চালানোর পেশা বেছে নিয়েছেন।

পরিবেশবিদ আতাউর রহমান বলেন,আমরা অনেক আগে থেকেই নদী বাঁচাও আন্দোলন করে যাচ্ছি।

কৃষক মাজেদ বলেন, হার্ডিঞ্জ ব্রীজের পূর্ব পাশে লালন শাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রীজের মধ্যখানে পদ্মার চরে গাজর চাষের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আগাম জাতের গাজরের ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি ১ লাখ টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত দামে গাজর বিক্রি হয়েছে।

তিনি আরো বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে আবাদের শুরুতে তীব্র খরায় দ্বিগুণ সেচ দিতে হয়েছে। গাজর চাষে আগে খরচ হতো সর্বোচ্চ ৪০ হাজার টাকা। এবারে হয়েছে ৬০-৭০ হাজার টাকা। তবে সার ও বীজের দাম বৃদ্ধির পাশাপাশি বিদেশ থেকে গাজর আমদানির ফলে কৃষকরা দেশীয় গাজরের ন্যায্যমূল্য পাচ্ছেন না।

গাজর চাষীদের কেউ কেউ আগাম গাজরের দাম পেয়ে খুশি। আবার অনেকেই সার, বীজসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছেন না বলে জানিয়েছেন।

ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা বলেন, গাজরের বাম্পার ফলনের জন্য বিভিন্ন জাতের বীজ চাষ করে থাকেন কৃষকরা। গাজর চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর গাজরের আবাদ বাড়ছে। এবারে গাজরের বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজারে গাজর যে দামে বিক্রি হচ্ছে তাতে কৃষকরা অনেক লাভবান হচ্ছে। গাজর চাষীদের নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park