1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজশাহী:

রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোয় আজ মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন কৃষকরা।

রোববার (২‌ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বিক্ষুব্ধ কৃষকরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলা সদর এলাকায় আলু ফেলে দেন। এ সময় অনেকে মহাসড়কেই শুয়ে পড়েন এবং আলুর ওপরই গড়াগড়ি করেন।

বিক্ষুব্ধ কৃষকরা জানান, রাজশাহীর হিমাগারগুলোয় প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে গড়ে ৪ টাকা কেজি ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সংরক্ষণের খরচ প্রায় দ্বিগুণ হওয়ায় অনেক কৃষক তাই এবার আলু সংরক্ষণ করতে পারবেন না। তাই তারা আগের ভাড়াই পুনঃনির্ধারণের দাবি জানান। আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে আগামীতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে বলেও কৃষকরা হুমকি দেন।

বিক্ষোভ কর্মসূচিতে মোহনপুর ও তানোরসহ পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন।

এর আগে জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park