1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারের উন্নয়নে বিএফডিসি-জেডিসি-কোনইক মধ্যে চুক্তি - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারের উন্নয়নে বিএফডিসি-জেডিসি-কোনইক মধ্যে চুক্তি

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

কক্সবাজার জেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিএফডিসি এবং জাপানের জেডিসি-কোনইক জয়েন্ট ভেঞ্চারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

জাপান সরকারের অনুদান সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বুধবার এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) মো. মামুন হাসান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বলেন, ব্যবসা-বাণিজ্য, কৃষি, অবকাঠামো, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। ভবিষ্যতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিএফডিসির চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান।

তিনি বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের ইকনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ।

উল্লেখ্য ২০২৪ সালের ২৮ মার্চ ইআরডি এবং জাইকার মধ্যে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়নের জন্য ২.২৯৪ বিলিয়ন জাপানি ইয়েনের (বাংলাদেশি টাকায় ১৬৮.৩১ কোটি টাকা) একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা যুক্ত হবে এবং মৎস্য অবতরণের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park