1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফ্রেব্রুয়ারিতে শুরু হচ্ছে বিশেষ ওএমএস এ চাল বিক্রি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফ্রেব্রুয়ারিতে শুরু হচ্ছে বিশেষ ওএমএস এ চাল বিক্রি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আসন্ন রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল বিক্রি করবে সরকার। ফ্রেব্রুয়ারি মাস থেকে সারা দেশে চাল বিক্রি কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের ৬১ টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন ০৩ ( তিন)মেট্রিক টন এবং ০৩ টি পার্বত্য জেলার ২৩ টি উপজেলায় ০১ ( এক) মেট্রিক টন করে মোট ৪২৪ টি উপজেলায় মোট ৮৪৮ টি কেন্দ্রে খোলা বাজারে খাদ্যশস্য (চাল) বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হবে।

এছাড়াও, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি কর্পোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, না:গঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬ টি কেন্দ্রে দৈনিক ১ টন করে ৯০৭ মে.টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২  মে.টন) করে চাল বিক্রয় করা হবে।

জনপ্রতি ০৫( পাঁচ)  কেজি চাল প্রতি কেজি ৩০ ( ত্রিশ) টাকা দরে বিক্রি করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park