1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দিনাজপুরের স্বপ্নপুরী থেকে ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দিনাজপুরের স্বপ্নপুরী থেকে ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি দিনাজপুর:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী পার্ক ও মিনি চিড়িয়াখানায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে আটক ৭৪ টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বনবিভাগ।

রোববার ২৬ জানুয়ারি বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সামাজিক বন বিভাগ, দিনাজপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে হুলক গিবন, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ক্যাপড ল্যাঙ্গুর, গ্রেটার হর্নবিল, লজ্জাবতী বানর, ভোঁদড়, বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ। এদের মধ্যে কিছু প্রাণী আহত অবস্থায় পাওয়া গেছে।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার ও অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন। নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে সহযোগিতা করে।

অভিযান দলের পক্ষ থেকে জানানো হয়, স্বপ্নপুরী পার্কে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী বেআইনিভাবে প্রদর্শন করা হচ্ছিল। উদ্ধার করা প্রাণীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পার্কের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো বৈধ অনুমতি দেখানো সম্ভব হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় জনগণকে বন্যপ্রাণী রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park