1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ওএমএসের লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে হত্যা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ওএমএসের লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি খুলনা:

খোলা বাজারে চাল (ওএমএস) বিক্রির লাইনে দাঁড়ানোর নিয়ে কথা কাটাকাটির জেরে খুলনায় মানিক হাওলাদার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর ১২টার দিকে নগরীর ৫নং ঘাট এলাকায় তাকে কোপানো হয়। বিকেল সাড়ে ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মানিক হাওলাদার খুলনা নগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি। তিনি পুরাতন রেলস্টেশন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম নূর মোহাম্মদ। মানিক ইজিবাইক চালানোর পাশাপাশি বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানির দালালের কাজ করতেন।

ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুবেল জমাদ্দার বলেন, মানিকের মা অসুস্থ, তিনি শয্যাশায়ী। ওএমএসের লাইনে মানিককে একটু আগে চাল দেওয়ার অনুরোধ করলে পেছনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা মানিককে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মারা যান।

খুলনা সদর থানার ওসি গিয়াস আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park