1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হরিণের মাংস, মাথা ও পা জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হরিণের মাংস, মাথা ও পা জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৩০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বাগেরহাট:

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার করেছে বনরক্ষীরা। গতকাল বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন সংলগ্ন ঘাগড়ামারী এলাকা থেকে এই হরিণের মাংস জব্দ করা হয়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বলেন, সুন্দরবনে হরিণ পাচারকারী চক্র ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে ঘাগড়ামারী ক্যাম্পের বনরক্ষী ইউসুফ হাওলাদার, মহিউদ্দিন ও জয়নুল আবেদীন অভিযানে যায়।

এসময় হরিণ শিকারি চক্র তাদের দেখে ধারালো অস্ত্র উঁচিয়ে হুমকি প্রদর্শন করে।

এসময় বনরক্ষীরা ফাঁকা গুলি ছুড়লে শিকারিরা মাংস ফেলে গহীন বনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে শিকারিদের ফেলে রাখা ৩০ কেজি হরিণের মাংস, দুটি মাথা ও সাতটি পা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বনের মধ্যে পালিয়ে যাওয়া চারজন হরিণ শিকারির মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park