1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সায়েদাবাদ মহাখালী গাবতলী টার্মিনালে চলছে চাঁদাবাজি : সত্যতা পেয়েছে দুদক - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

সায়েদাবাদ মহাখালী গাবতলী টার্মিনালে চলছে চাঁদাবাজি : সত্যতা পেয়েছে দুদক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক টিম অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে দুদকের সহকারী পরিচালক আল-আমিন ও সুভাষ চন্দ্র মজুমদারের নেতৃত্বে একটি। অভিযানের বিষয়ে দুদক কর্মকর্তা আল আমিন বলেন, ছদ্মবেশে সায়েদাবাদ বিভিন্ন কাউন্টারে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এ সময় প্রতিটি বাস ছাড়ার সময়ে গাড়ি প্রতি ২০০-৩০০ টাকা চাঁদা দিতে হয়। ওই চাঁদা উত্তোলন করা হয় মালিক সমিতির স্লিপের মাধ্যমে। চোখ ফাঁকি দিতে রশিদে টাকার পরিমাণ লেখা হয় না, তবে নাম ও বাস নম্বর লিখে রশিদ দেওয়ার তথ্য পাওয়া গেছে।

অন্যদিক মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে দুদকের সহকারী পরিচালক মাহমুদ ও খোরশেদের নেতৃত্বে দুটি টিম অভিযান পরিচালনা করে।

দুদক জানায়, অভিযানে দুদকের তিনটি টিম টিকিট কাউন্টার অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছে যাত্রীদের কাছ থেকে। টিকিটের গায়ে নির্ধারিত দামের বেশি টাকা যাত্রীদের কাছ থেকে আদায়ের প্রমাণ মিলেছে। এসব বিষয় যাচাই করতে মালিক সমিতির অফিসে দুদক টিম গেলে সেখানে তালা দেওয়া পাওয়া যায় কিংবা সমিতির কোনো কর্মকর্তা বা নেতা অফিসে পাওয়া যায়নি।

তবে মালিক সমিতির প্রতিনিধিরা দুদক টিমকে বলেন, সমিতির নামে উত্তোলিত টাকা দ্বারা শ্রমিকদের বেতন ও সমিতির খরচ মেটানো হয়। অভিযানকালে সমিতি কোনো নেতার সহযোগিতা পাওয়া যায়নি। সমিতির এমন কাজের বৈধতা পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ দপ্তর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park