1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাসের লকারে পুড়লো ৫০ ছাগল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাসের লকারে পুড়লো ৫০ ছাগল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি সাভার:

সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চলন্ত দুই বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ বিস্ফোরণে পেছনের একটি বাসে আগুন লেগে এর লকারে থাকা অর্ধশতাধিক ছাগল পুড়ে মারা যায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি জানা যায়। এর আগে রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সের চালকের পাশের সিট থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পেছনে থেকে এক পুরুষ, নারী এবং শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আজ বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রফিক নামে এক পথচারী বলেন, রাতে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুইটি চলন্ত বাসে আগুন লাগে। পরে সকালে এসে দেখি পুড়ে যাওয়া বাসের লকারে ৫০টি ছাগল পুড়ে মারা গেছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনচার্জ মেহেরুল বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনে ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে পেছনে থাকা বাসে আগুন ধরে যায়। সে সময় ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পুড়ে যাওয়া একটি বাসের লকারে অর্ধশতাধিক ছাগল পাওয়া গেছে। সবগুলো দগ্ধ হয়ে মারা গেছে। ছাগলগুলো রাজধানীতে নেওয়া হচ্ছিল।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park