1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মাটি ক্ষয় রোধে সহায়ক বিন্না ঘাস, হতে পারে অর্থ আয়ের উৎস্য - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মাটি ক্ষয় রোধে সহায়ক বিন্না ঘাস, হতে পারে অর্থ আয়ের উৎস্য

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

ব্রহ্মপুত্র-যমুনার চরের ভাঙনসহ মাটি ক্ষয়রোধে সহায়ক বিন্না ঘাস। এই ঘাসের শিকড় সোজা মাটির গভীরে যায়। দেখতে মামুলি কিন্তু বেজায় শক্তি।

দেখতে অনেকটা ধানের পাতার ন্যায় কিন্তু তার শিকড় চলে যায় মাটির অনেক গভীরে। এ যেন এক বিরাট দাড়ির জটলা। একটি ঘাসের চারা মাটির উপরে উচ্চতায় ৩ ফুট কিন্তু মাটির গভীরে বিস্তৃত থাকে ১০ ফুট পর্যন্ত। যা একটি ঘরের উচ্চতার সমান। কিছু প্রজাতি উপরে ১০ ফুট এবং মাটি নীচে প্রায় ১৫ ফুট পর্যন্ত গভীরে চলে যায়। এই ঘাসের নানান উপকার ও অবদান রয়েছে।

Vetiver Grass নামের এই ঘাসের বাংলা নাম ‘বিন্না ঘাস’। ভারতীয় উপমহাদেশেই এই ঘাসের আদি আবাস। পাহাড়ের ভূমি ধ্বস রক্ষা, নদীর বাঁধ রক্ষা, রাস্তার ঢালুতে মাটি ধরে রাখা, বন্যার পানি মোকাবেলাসহ মাটিকে শক্ত করে ধরে রাখার যত বিদ্যা আছে, সেখানেই বিন্না ঘাস লাগিয়ে দেওয়া হয়। এর ফলে এই ঘাসকে সহজে উপড়ে ফেলা যায় না। মাটিও সরে যায় না। যার কারণে এই ঘাসটি সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের তালিকার অন্তর্ভুক্ত একটি উপকরণ হিসেবে বিবেচ্য।

বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট এই ঘাস ব্যবহার হয়ে আসছে বহু আগে থেকেই। ২০০০ সালে নেত্রকোনা জেলার কংস নদের পাড়ে ৩০ কিলোমিটার দীর্ঘ বাধের মাটি রক্ষায় এই ঘাস সাফল্যের সাথে ব্যবহার হয়েছে। চট্টগ্রামের পাহাড় ধস ঠেকাতেও ব্যবহার করা হয়েছে। পতিত জমিতে এই ঘাস লাগিয়ে অনেকেই অর্থ উপার্জন করে। সারা দুনিয়াতে এই ঘাসের বহুবিধ ব্যবহার আছে।

এই ঘাসের শিকড়ে দারুণ সুগন্ধযুক্ত তৈল হয়। সেই তৈলে বেনজয়িক এসিডের কারণে এর সুঘ্রাণ দীর্ঘস্থায়ী হয়। এমন গুনের তৈল এমনিতেই পারফিউম শিল্পে কদর বেশী। যার কারণে অন্য ফুলের সুঘ্রাণের স্থিতি রক্ষার্থে বিন্না ঘাসের শিকড়ের এর তেল নানা প্রসাধন সামগ্রীতে বেশী ব্যবহার হয়। বেনজয়িক এসিড চামড়ার নানা দাগ দূর করে। একজিমা, ফোসকায় কাজ দেয়, ফলে এর তৈল চামড়ার সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়ক হয়।

সূত্র: ফেসবুক অবলম্বনে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park