1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারতে আটক জেলেদের যে কোনো সময় হস্তান্তর - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারতে আটক জেলেদের যে কোনো সময় হস্তান্তর

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২৬০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের বিনিময় আজ বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত হবে। আজ যেকোনো সময় বাংলাদেশি জেলেদের কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট কাছে হস্তান্তরের হবে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মাহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

তিনি বলেন তাদের গ্রহণ করার জন্য মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি গতকালই মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ যেকোনো সময় হস্তান্তর হবে।

এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আটক জেলেদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।

সোমবার বাংলাদেশি জেলে/নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামে ফেরত আসতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করার এবং ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই বিনিময় হওয়ার সম্ভবনা রয়েছে।

গত বছরের অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ জলসীমায় বাংলাদেশ কর্তৃপক্ষের নিকট ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ছয়টি মাছ ধরার ট্রলার আটক হয়। বৃহস্প‌তিবার (২ জানুয়ারি) বাগেরহাট ও পটুয়াখালি জেলা কারাগারে আটক এই ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

অন্যদিকে, গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার নিকটে ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেলসহ মোট ৭৮ জন এবং গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফবি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে গেলে এর ১২ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক হয় এবং ইতোমধ্যে তাদের কারামুক্তি দেওয়া হয়েছে।

৭৮ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী ভারতের ওড়িশা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে এবং ১২ জন বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park