1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চাঁদপুরে তিন প্রজাতির ৭ মণ কচ্ছপ উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চাঁদপুরে তিন প্রজাতির ৭ মণ কচ্ছপ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর:

চাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে তিন প্রজাতির ২৮০ কেজি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ওই কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, গোপন সংবাদের আলোকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার, দোয়াভাঙ্গা ও টামটা এবং হাজীগঞ্জ উপজেলার মাইশামোড়া মৎস্য আড়ত এলাকায় অভিযান পরিচালনায করা হয়। পরে তিন প্রজাতির সাত মণ কচ্ছপ (আনুমানিক সর্বমোট ওজন ২৮০ কেজি) জব্দ করেছে। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে কচ্ছপ পাচারকারীরা পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, এসব কচ্ছপের মধ্যে ১৭০ কেজি সুন্ধি কাছিম , ১০০ কেজি করি কাইট্টা এবং ১০ কেজি হলো হলুদ কচ্ছপ। এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় কুচিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে এক দল অসাধুচক্র এ পাচার কাজ পরিচালনা করে আসছে। এর আগে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুর থেকে ২০ মণ কচ্ছপ আটক করেছিল। আগের অভিযানের তথ্য পর্যালোচনা করে সোমবারের অভিযানটি পরিচালনা করা হয়।

কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে। কচ্ছপ পাচারকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park