1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পরিযায়ী পাখির আনাগোনায় মুখর ফেনীর জাম্বারা দিঘি - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

পরিযায়ী পাখির আনাগোনায় মুখর ফেনীর জাম্বারা দিঘি

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ফেনী:

হাজার মাইল পাড়ি দিয়ে বরফ শীতল দেশ থেকে ফেনী শহরতলীর শর্শদি ইউনিয়নের মধ্য জাহানপুরের জাম্বারা দিঘিতে বসতি গেড়েছে পরিযায়ী পাখি। পরিযায়ী পাখিদের আগমনে মুখরিত দিঘিটি। পুরো দিঘির জলাশয় সেজেছে এক অপরূপ সাজে। পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় জমে দর্শনার্থীদের। গ্রামবাসীও পরম যত্নে আগলে রাখছেন অতিথিদের। সজাগ দৃষ্টি রয়েছে বন বিভাগেরও।

প্রতিদিন শত শত মানুষ আসছেন, তবে এতে দূর দেশের অতিথিদের কোনো হেলদোল নেই।

স্থানীয়রাও পাখিদের বিষয়ে যত্নশীল, কোনোভাবেই পাখিদের বিরক্ত করা যাবে না। গ্রামের সবাই মিলে এই দিঘিকে পাখিদের জন্য অভয়াশ্রম করে তুলেছেন।

দিনভর জলকেলি, খুনসুটি সে সঙ্গে কিচির-মিচির শব্দ। কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে নীল আকাশে ওড়াউড়ি।

গ্রামবাসী বিরক্ত করাতো দূরের কথা অতিথিদের রেখেছেন পরম যত্নে। রক্ষা করছেন শিকার থেকে।

গ্রামের ষাটোর্ধ্ব আসগর আলী বলেন, অনেক বছর তিনি এই দিঘিতে পরিযায়ী পাখি দেখছেন। গ্রামের কেউ এ পাখিদের বিরক্ত করেন না।

রফিকুল ইসলাম নামের আরেক যুবক বলেন, গ্রামের কেউ পাখিগুলোকে শিকার করে না বরং যত্ন করে রাখে। পাখিগুলো রক্ষার বিষয়ে কড়া নজরদারি করেন গ্রামের সব যুবক।

পানকৌড়ি, বালি হাঁস, রাঙ্গা ময়ূরী, ছোট স্বরালীসহ কয়েক রকমের পরিযায়ী পাখির এ বিচরণ ক্ষেত্রটি ডিসেম্বরের শেষের দিক থেকেই শুরু হয়।

শীত প্রধান এলাকা থেকে আসা এসব পরিযায়ী পাখির অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার নিশ্চিত হওয়ায় আস্তানা গড়েন দিঘিতে। গত বছরের চেয়ে এবার বিপুল পাখির আগমনে তৈরি হয়েছে অন্য এক পরিবেশ।

পাখিদের নিরাপত্তা দিতে কাজ করছে তরুণদের স্বেচ্ছাসেবী প্রয়াস বন্য-প্রাণী রেসকিউ টিম, সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে বন বিভাগও।

সামাজিক বন বিভাগ ফেনীর রেঞ্জ অফিসার বাবুল চন্দ্র ভৌমিক বলেন, জাম্বারার দিঘিটিসহ জেলার যেসব দিঘি ও জলাশয়ে পরিযায়ী পাখি আসে সব জায়গায় নজরদারি রাখা হয়। কেউ শিকার করতে চাইলে ব্যবস্থা গ্রহণ করা হয়।

বন্যপ্রাণী রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সাইমুম ফারাবী বলেন, পাখিরা কোনোভাবে আহত হলে কিংবা বিপদগ্রস্ত হলে তাদের টিম সশরীরে গিয়ে কাজ করে।

পাখি প্রেমীরা বলছেন, এ দিঘিতে প্রায় ১০ প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটেছে এবার। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দিঘিটিতে অবস্থান করে এই পাখিগুলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park