1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৭ জাহাজ শ্রমিক হত্যা: দ্রুত গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুঁশিয়ারি জাহাজ শ্রমিকদের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৭ জাহাজ শ্রমিক হত্যা: দ্রুত গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুঁশিয়ারি জাহাজ শ্রমিকদের

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নারায়ণগঞ্জ:

মেঘনা নদীতে সার বোঝাই জাহাজে হামলা চালিয়ে সাত শ্রমিক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করা না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এবং নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে শীতলক্ষ্যা নদীর সারুলিয়া ঘাট এলাকায় মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের আওতাধীন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সারুলিয়া ঘাট শাখা।

মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু মহালের ইজারার নামে চলন্ত বাল্কহেডের গতিরোধ করে টোকেনের নামে চাঁদাবাজি সন্ত্রাস ডাকাতি ও শ্রমিক হয়রানি নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
সংগঠনের সারুলিয়া ঘাট শাখার সভাপতি মো. শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হুমায়ন কবির পান্না, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, জহির, শাওন, মিজান, সাইফুল, সোহাগ, উপদেষ্টা রুবেল আহমেদ, মিরাজ, তুহিন প্রমুখ। মানববন্ধনে সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার শিকার শ্রমিকরাও নির্যাতনের চিত্র তুলে ধরে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মেঘনা নদীর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের গজারিয়া, ষাটনল, মোহনপুর, মতলব, কাচিকাটা, মরিচা লঞ্চঘাট, নরসিংদী, মহিষের চর, আড়াইহাজারসহ বেলতলী, দশানী, নরিয়াসহ বিভিন্ন স্থানে অবৈধ বালু মহাল রয়েছে। এসব অবৈধ বালু মহালের লোকজন চলন্ত বাল্কহেডের গতিরোধ করে টোকেনের নামে চাঁদাবাজি, সন্ত্রাস, শ্রমিক হয়রানি নির্যাতন করছে। চাঁদা না দিলে শ্রমিকদের মারধর করে নগদ টাকা ও মোবাইল লুটে নেওয়া হচ্ছে। প্রতিদিনই বাল্কহেড শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে। নৌ-যান শ্রমিকরা অবৈধ বালু মহালের ইজারাদার ও তাদের পালিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ডাকাতদের কবল থেকে মুক্তি চায়। এসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও ডাকাতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের ঊর্ধ্বতনদের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

মুঠোফোনে দেওয়া বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, রোববারও মেঘনা নদীতে বেশ কয়েকটি বাল্কহেডে ও জাহাজে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সুকানী গ্রিজারদের মারধর করে নগদ টাকা ও মোবাইল লুটে নিয়েছে। মেঘনা নদীর মাঝেরচর এলাকায় সোমবার দুপুরে আল বাকার নামে একটি জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ৯ জনকে কুপিয়েছে ডাকাতরা। ইতোমধ্যে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দ্রুত খুনিদের গ্রেপ্তার করা না হলে নৌ-যান শ্রমিকরা কর্মবিরতি পালনসহ কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park