1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক বোয়ালের দাম ৫২ হাজার টাকা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এক বোয়ালের দাম ৫২ হাজার টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজবাড়ী:

পদ্মার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ। পরে মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে পদ্মা নদীতে জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।

জানা গেছে, জেলে কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে এলে মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আড়তে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া নিয়ে এলে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নিই। পরে একজন ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) হালিমা সরদার বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park