1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আহত বাজপাখি উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আহত বাজপাখি উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি দিনাজপুর:

দিনাজপুরের খানসামা উপজেলায় আহত অবস্থায় এক বাজপাখিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে আহত ঐ বাজপাখিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হকসহ অনেক।

উপজেলা বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে উপজেলার ০৪ নম্বর খামারপাড়া ইউনিয়নের হকেরহাট ফকিরপাড়া এলাকার একটি পুকুরে মাছ শিকার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় পাখিটিকে উদ্ধার করে উপজেলা বন বিভাগ। পরে উপজেলা প্রাণীসম্পদ বিভাগ আহত ঐ বাজপাখিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park