1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গোপালগঞ্জে পূজায় বরাদ্দ ৬৪৭ টন চাল বিতরণ শুরু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

গোপালগঞ্জে পূজায় বরাদ্দ ৬৪৭ টন চাল বিতরণ শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে শারদীয় দুর্গোৎসবে বরাদ্দকৃত ৬৪৭ মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ৯টা থেকে বরাদ্দ চাল বিতরণ শুরু হয়। যা আগামী মঙ্গলবারের মধ্যে চাল বিতরণ সম্পন্ন হবে।

উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সরকার ৬৪৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে । পূজা মন্ডপ প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মন্দির কমিটির সভাপতি বা সম্পাদক এ চাল উত্তোলন করছেন। এ চাল দিয়ে মন্দিরে আগত ভক্তদের প্রসাদের আয়োজন করা হবে বলে জানাগেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ৩৫১ টি পূজা মন্ডপের জন্য ১৭৫ মেট্রিক টন ৫০০ কেজি চাল, কাশিয়ানী উপজেলার ২৩৬ টি পূজা মন্ডপের জন্য ১১৮ মেট্রিক টন চাল, কোটালীপাড়া উপজেলার ৩২২ টি পূজা মন্ডপের জন্য ১৬১ মেট্রিক টন চাল, মুকসুদপুর উপজেলার ২৯৩ টি পূজা মন্ডপের জন্য ১৪৬ মেট্রিক টন ৫০০ কেজি চাল ও টুঙ্গিপাড়া উপজেলার ৯২ টি মন্ডপের জন্য ৪৬ মেট্রিক টন চাল সরকার বরাদ্দ দিয়েছে ।

জেলার ৫ উপজেলার ১ হাজার ২৯৪ টি মন্ডপে সরকার মোট ৬৪৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে ।ওই কর্মকর্তা আরো বলেন, আমরা ৫ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের কাছে মন্ডপের তালিকা পাঠিয়েছি। মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা পূজার বরাদ্দকৃত চাল উত্তোলন করবেন । পূজা শুরুর আগেই মঙ্গলবারের মধ্যেই আমরা চাল বিতরণ কার্যক্রম শেষ করব।গোপালগঞ্জ সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, আমরা ৩৫১ টি পূজা মন্ডপের জন্য ১৭৫ মেট্রিক টন ৫০০ কেজি চাল বরাদ্দ পেয়েছি। মন্ডপগুলোতে আমরা আজ রোববার থেকে চাল বিতরণ শুরু করেছি । আগামী মঙ্গলবারের মধ্যে চাল বিতরণ সমাপ্ত হবে। চাল বরাদ্দ পাওয়ার পর বিতরণের প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করি । এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের অবহিত করা হয় । পূজা শুরুর আগেই আমরা চাল বিতরণ সমাপ্ত করতে পারব।

গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সিকদার বলেন, শারদীয় দুর্গোৎসব উদযাপনে সরকার প্রতি বছর চাল বরাদ্দ দিয়ে আসছে। এ বছর সরকার গোপালগঞ্জ জেলায় ৬৪৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এ চাল দিয়ে মন্দিরে আগত ভক্তদের সেবা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হবে। পূজার দিনগুলোতে ভক্ত সেবার খিচুড়ি প্রসাদের আয়োজন সাধারণত এ চাল দিয়েই হয়ে থাকে । সরকারের সহযোগিতায় আমরা এ বছরও উৎসব মুখর পরিবেশ পূজা উদযাপন করব। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় সব উদ্যোগ শেষ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park