1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
প্রতি সপ্তাহে ২০০-৩০০ জনকে সহায়তা দেবে জুলাই ফাউন্ডেশন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

প্রতি সপ্তাহে ২০০-৩০০ জনকে সহায়তা দেবে জুলাই ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনকে সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি প্রেস ব্রিফিংয়ে আজ তিনি বলেন,আশা করি আন্দোলনে আহতদের মধ্য থেকে আমরা প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনের পাশে দাঁড়াতে পারব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা পেয়েছে এবং একটি কল্যাণ সংস্থা এতে এক কোটি টাকা অনুদান দিয়েছে।

তিনি বলেন, এর মধ্যে ৯১ জন আহত ও একজন শহিদের পরিবারকে প্রায় ৮৫ লাখ টাকা দেওয়া হয়েছে।নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এবং আর্থিকভাবে স্বচ্ছল বিভিন্ন প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রেস সেক্রেটারি।

গত ১৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা গ্রহণের মাধ্যমে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সহায়তার জন্য এই তহবিল ব্যয় করা হচ্ছে।ছাত্র-গণঅভ্যুত্থানে ২০ হাজার মানুষ আহত এবং প্রায় ৮শ’ জন নিহত হয়।ছাত্র-গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতদের সহায়তা প্রদানের লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে।ফাউন্ডেশনের সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির অপরকর্মকর্তারা হলেন- কাজী ওয়াকার আহমদ (কোষাধ্যক্ষ), মো. নাহিদ ইসলাম (দপ্তর সম্পাদক) এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, নুরজাহান বেগম ও শারমিন এস মুর্শিদ (কার্যনির্বাহী সদস্য)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park