1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারত থেকে আটক জেলে-নাবিকদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারত থেকে আটক জেলে-নাবিকদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জেলে-নাবিককে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আটকদের জন্য ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
‘কনস্যুলার অ্যাকসেস’ হচ্ছে, বিদেশে কোনো নাগরিক আটক বা গ্রেপ্তার হলে তাকে সহায়তা দেওয়ার জন্য দূতাবাস থেকে ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করার আগ্রহ দেখানো।

গত সোমবার বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলারসহ ৭৯ জন জেলে ও নাবিককে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড। খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে ট্রলারসহ জেলে-নাবিকদের ধরে নিয়ে যায় বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে।

দুটি নৌযান হলো এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫। এফভি লায়লার মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং। এফভি মেঘনার মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড।

ভারতে আটক দুটি ট্রলারসহ ৭৯ জন জেলে-নাবিককে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বাংলাদেশ কোস্টগার্ডের একটি প্রতিবেদন যুক্ত করে দেওয়া হয়েছে।

কোস্টগার্ডও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়, গত ৯ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলার আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) নিকটবর্তী এলাকায় মাছ ধরা অবস্থায় আটক করে নিয়ে যায়।

এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ভারতের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা মাছ ধরার দুটি ট্রলার আটক করার বিষয়টি নিশ্চিত করে। এরপর বাংলাদেশ কোস্টগার্ড মাছ ধরার ট্রলার ফেরত দেওয়ার অনুরোধ করে। জবাবে ভারতের কোস্টগার্ড জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরপর ভারতের কোস্টগার্ড আর কোনো তথ্য জানায়নি।

দুটি ট্রলার ওডিশার পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park