1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মান্দায় ন্যায্যমূল্যের দোকানে ৫৫০ টাকায় গরুর মাংস - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

মান্দায় ন্যায্যমূল্যের দোকানে ৫৫০ টাকায় গরুর মাংস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নওগাঁ:

নওগাঁয় চালু হয়েছে ন্যায্যমূল্যের মাংসের দোকান। যেখানে এক কেজি গরুর মাংস পাওয়া যাবে ৫৫০ টাকায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মান্দা উপজেলা অফিস সংলগ্ন বাজারে ন্যায্যমূল্যের মাংসের দোকানের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

ইউএনও মো. শাহ আলম মিয়া জানান, বাজারে তুলনামূলক ভাবে গরু মাংসের দাম ৭০০ টাকা কেজি। ফলে সমাজের গরিব মানুষ ইচ্ছে হলেও মাংস কেনার সামর্থ্য ছিল না। সেই বিষয়টি চিন্তা করে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আউয়াল স্যারের নির্দেশে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত মাংস একজন ক্রয় করতে পারবেন। ফলে সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী মাংস কিনে খেতে পারবেন।

মান্দা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় প্রথম দিকে একটি গরু জবাই করা হয়েছে। তবে চাহিদা অনুযায়ী গরুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া সপ্তাহে একদিন গরুর মাংস বিক্রির তারিখ নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park