1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফসলের ন্যূনতম মূল্য দাবি, ভারতে কৃষকদের ওপর কাঁদানো গ্যাস নিক্ষেপ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফসলের ন্যূনতম মূল্য দাবি, ভারতে কৃষকদের ওপর কাঁদানো গ্যাস নিক্ষেপ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

ভারতে কৃষকদের দিল্লি চলো আন্দোলনে কাঁদানো গ্যাস নিক্ষেপের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে এই ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়।

মূলত কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চার ডাকে সাড়া দিয়ে হরিয়ানার অম্বালায় শুক্রবার (৬ ডিসেম্বর) জড়ো হন কৃষকেরা। সেখান থেকেই দুপুর ১টায় দিল্লির উদ্দেশে হেঁটে রওনা দেন তারা। কিন্তু শম্ভু সীমানায় পৌঁছাতেই তাদের আটকে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, কৃষকদের আর এগোনোর অনুমতি নেই। বিশৃঙ্খলার আশঙ্কায় হরিয়ানার অম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করতে পারবেন না। কৃষকদের এই অভিযান আটকাতে তৎপর পুলিশও। এরই মধ্যে ৪৪ নম্বর জাতীয় সড়ক বহুস্তরীয় নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে। ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে জাতীয় সড়ক।

শুধু হরিয়ানা নয়, পাঞ্জাব থেকেও মিছিল যাবে দিল্লিতে। এই কর্মসূচির কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাত থেকে দিল্লি-পাঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সীমানায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুফ, পেনশনের ব্যবস্থা ও বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষক সংগঠনগুলো।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park