1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মুক্তিপণে বাড়ি ফিরলেন অপহৃত দুই কৃষক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মুক্তিপণে বাড়ি ফিরলেন অপহৃত দুই কৃষক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার :

অপহরণের একদিন পর মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরলেন কক্সবাজারের টেকনাফের দুই কৃষক। মুক্তিপণ হিসেবে তাদের দুজনকে দিতে হয়েছে ৪০ হাজার টাকা। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী পাহাড়ি এলাকা দিয়ে বাড়িতে ফেরেন তারা। অপহৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার মৃত আবদুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

বিষয়টি নিশ্চিত করে ফেরত আসা জকির হোসেন বলেন, বুধবার (৪ ডিসেম্বর) কম্বনিয়া পাড়া পাহাড়ের পাশে সবজিক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ দুপুরের দিকে অস্ত্রধারী একদল ডাকাত আমিসহ আরও একজনকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে। পরে আশপাশের অন্যান্য কৃষক এগিয়ে এলে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে ৩ কৃষকের শরীরে গুলি লাগে। ডাকাত দল আমাদের দুজনকে মারধর করে পাহাড়ে তাদের আস্তানায় নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকার জন্য আমাদের ওপর মারধর ও নির্যাতন চালায়। তাদের নির্যাতন থেকে বাঁচতে জনপ্রতি ২০ হাজার করে দুজনে ৪০ হাজার টাকা পরিবারের মাধ্যমে দেওয়া হলে একদিন পর মুক্তি পেয়ে ফেরত আসতে পেরেছি।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহার হোসেন বলেন, বুধবার দুইজন কৃষক অপহরণের ঘটনাটির খবর পেলে আমরা ঘটনাস্থলে গিয়ে একজন ডাকাতকে আটক করতে পেরেছি। শুনেছি আজ সকালে অপহৃত দুই কৃষক ডাকাত দলের কবল থেকে বাড়িতে ফিরে এসেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park