1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে বিধিনিষেধ বহাল, রিট খারিজ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে বিধিনিষেধ বহাল, রিট খারিজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

পরিবেশ রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও ভ্রমণে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। ফলে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে সরকারের জারিকৃত বিধিনিষেধ বহালই রইল।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল কবীর। এর আগে রোববার পরিবেশ রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও ভ্রমণে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট করেন স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক। তিনি ১৮ অক্টোবর পরিবেশ সচিবের কাছে সেন্টমার্টিন দ্বীপে যাতায়াতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েও আবেদন করেছিলেন। পরিবেশ সচিব ওই আবেদনের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় পরে রিটটি দায়ের করা হয়।

রিট আবেদনে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে নভেম্বর মাসে পর্যটকরা দিনের বেলা সেন্টমার্টিন যাওয়ার অনুমতি পেলেও রাত্রিযাপন করতে পারবেন না। এ ছাড়া গড়ে প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক যাতায়াত করতে পারবেন না এবং কোনো প্রকার আলোকসজ্জাসহ বারবিকিউ পার্টি করতে পারবেন না।

এসব সিদ্ধান্তের ফলে আমার এলাকার (সেন্টমার্টিন) মানুষজনের কর্মসংস্থান অতি সীমিত হয়ে গেছে। অনেকেই বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পর্যটনের মাধ্যমে যেখানে দেশের অর্থনীতি বর্ধিত হওয়ার কথা, সেখানে এসব সিদ্ধান্তের ফলে পর্যটন শিল্পে ধস নামছে। এজন্য জরুরি ভিত্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park