1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নাটোর সুগার মিলে আখ মাড়াই শুরু, ৫১৩০ টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নাটোর সুগার মিলে আখ মাড়াই শুরু, ৫১৩০ টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নাটোর:

নাটোর সুগার মিলস লিমিটেডের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ডঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে এই মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপ-সচিব ও পরিচালক আবুল কালাম আজাদ।

চলতি মাড়াই মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।

অপরদিকে গত বছর চিনিকলটি ৬৯ হাজার ৮৪৪ টন আঁখ মাড়াই করে তিন হাজার ২১৪ টন চিনি উৎপাদন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জাহান সাথী, বাংলাদেশ আখ চাষি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন প্রামাণিক প্রমুখ।

আলোচনা সভায় উপ-সচিব আবুল কালাম আজাদ বলেন, অধিক আখ ও চিনি উৎপাদনের মাধ্যমে নাটোর সুগার মিলকে লোকসানি প্রতিষ্ঠান থেকে লাভজনক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কাজে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park