1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সরবরাহ কমায় বেড়েছে ইলিশের দাম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সরবরাহ কমায় বেড়েছে ইলিশের দাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর:

জেলায় মৎস্য অবতরণ কেন্দ্রে গত কয়েকদিন ধরে কমেছে ইলিশের সরবরাহ। কেজি প্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৭০০টাকা। ব্যবসায়ী ও জেলেরা বলছেন, শীতের আগমণ ও নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ মাছ।

এদিকে প্রতিদিন জেলে ও ক্রেতাদের হাঁকডাকে সরগম থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন যেন সুনশান নিরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ। দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার সংখ্যা।

গত সপ্তাহে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরবরাহ হলেও শুক্রবার সকালে ৫০ মণ ইলিশও উঠেনি বলে জানান ব্যবসায়ীরা। সমুদ্র ও দক্ষিণাঞ্চলের ইলিশের দামের পাশাপাশি চাঁদপুরে ইলিশের দাম বেশ বৃদ্ধি পেয়েছে।

বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল, রাজু, রাসেল বেপারী জানান, গত এক সপ্তাহ ধরে ইলিশের দাম বেড়েছে। এখন ইলিশের মৌসুম ঘাটে ইলিশ সরবরাহ একেবারেই কম। যার কারণে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫শ থেকে ২৮শ টাকায়। এছাড়া এককেজির নিচে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২২শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ইলিশের এখন আনসিজন চলছে। এই মৌসুমে জেলেদের জালে খুব কমই ইলিশ ধরা পড়ে। ব্যবসায়ীদের কাছে খুব কমই ইলিশ আছে, যার কারণে দাম অনেক বেশি। ক্রেতাদের যতটুকু চাহিদা ততটুকু ইলিশ মাছঘাটে এখন আর আসছে না। জেলেদের জালে যা আসে তা দেই। এই মৌসুমে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park