1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
তিন ট্রাক চিংড়ি মাছ পুড়িয়ে বিনষ্ট - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

তিন ট্রাক চিংড়ি মাছ পুড়িয়ে বিনষ্ট

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি সাতক্ষীরা:

জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতরাত সাড়ে ৮টার দিকে তিন ট্রাক বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী মাছে পুশ করে বাজারজাত করণের দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

বৃহস্পতিবার রাত সড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ওই মাছের ট্রাক জব্দ করা হয়। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত রাত ১১টায় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারাদণ্ড প্রাপ্ত আরিফুল ইসলাম (২২) সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে।

বিজিবি অধিনায়কের দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কতিপয় অসাধু ব্যবসায়ী বাগদা ও গলদা চিংড়ি মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী পুশ করে বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ফেনী, চট্টগ্রাম ও সিলেট গমন করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও নায়েব সুবেদার মোঃ শামীম আলম নেতৃত্বে একটি দল রাতে ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে তিন ট্রাক গলদা, বাগদা চিংড়ি ও দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ জব্দ করেন। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park