1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শ্বেতপদ্ম হারিয়ে যাচ্ছে... - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শ্বেতপদ্ম হারিয়ে যাচ্ছে…

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বরিশাল :

বরিশাল নগরীর রাজাবাহাদুর সড়কের হিম নীড়ের দিঘিতে এবার ফোটেনি শ্বেতপদ্ম। দুর্লভ শ্বেতপদ্ম না ফোটার কারণ অনুসন্ধান করতে দিঘি পরিদর্শন করেছে বিআইডব্লিউটিএর একটি তদন্ত টিম।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম জানান, বিআইডব্লিউটিএর গঠিত চার সদস্যের একটি তদন্ত টিম বৃহস্পতিবার দিঘি পরিদর্শন করেছে। তারা দিঘি থেকে পানি ও মাটি সংগ্রহ করে পরীক্ষার জন্য কৃষি অফিসে পাঠিয়েছেন।

তিনি জানান, পুকুরে শ্বেতপদ্মে পাতা পাওয়া গেছে। প্রচুর তেলাপিয়া মাছও রয়েছে পুকুরে।

ধারণা করা হচ্ছে, তেলাপিয়া মাছ গাছ খেয়ে ফেলায় হয়তো এ বছর পদ্ম ফুল ফোটেনি। তারপরে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। ১৯৬৫ সালে মেরিন ওয়ার্কশপের তৎকালীন ম্যানেজার জার্মান নাগরিক ইলিগনর বিশেষ ব্যবস্থায় মাটির পাত্রে দুর্লভ কিছু শ্বেতপদ্ম গাছ সংগ্রহ করে পুকুরের তলদেশে রোপণ করেন। এরপর পুরো পুকুর সাদা পদ্মে ছেয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park