1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার উপকূলীয় এলাকায় মাছ ধরার এক নৌকার সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত দু’জন নিখোঁজ হয়েছেন বলে শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গোয়া উপকূলের কাছে জেলেদের মাছ ধরার নৌকার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এতে নৌকার ১৩ ক্রুর মধ্যে দু’জন পানিতে পড়ে গেছেন।

দেশটির কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনার পরপরই ভারতীয় নৌবাহিনীর সদস্যরা ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছেন। ইতিমধ্যে গোয়া উপকূলে নৌবাহিনীর ছয়টি জাহাজ ও বিমান মোতায়েন করা হয়েছে। নৌকার ১১ ক্রুকে উদ্ধার করা হলেও এখনও দু’জন নিখোঁজ রয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে স্কোর্পেন ধাঁচের একটি সাবমেরিনের সঙ্গে মার্থোমা নামের একটি নৌযানের সংঘর্ষ হয়েছে।

এই ঘটনায় নিখোঁজ দু’জনের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের (এমআরসিসি) সাথে সমন্বয় করে উপকূলে তল্লাশি চালানো হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার জন্য উপকূলরক্ষী বাহিনীর অতিরিক্ত সদস্যসহ অন্যান্য সরঞ্জাম ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।’’

তবে কী কারণে উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park