1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হাতীবান্ধায় ধান কাটা নিয়ে সংঘর্ষ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হাতীবান্ধায় ধান কাটা নিয়ে সংঘর্ষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি লালমনিরহাট:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ উভয় পক্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার টংভাঙ্গা ইউপি সদস্য আব্দুল হামিদ (৪০), সাকিব (১৭), সৌরভ (১৮), মিনারুল (৩৮), সিরাজুল (৩৮), আবদার রহমান (৫০), জুয়েল (৩৬), সুমন (২৯), মনির (২০), কাজল (২৪), ও জিবন (১৯)। আহতরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

জানা গেছে, উপজেলার গেন্দুকুড়ি উত্তর সীমান্ত এলাকার আবাদি জমি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে একই এলাকার আতিকুল ও নূরলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে শুক্রবার উভয় পক্ষ লোকজন নিয়ে ক্ষেতের পাশে সকালে জমায়েত হন।

পরে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে ইউপি সদস্য আব্দুল হামিদসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, আমার জমিতে আমি ধান আবাদ করেছি। সেই ধান কেটে জমিতে শুকাতে দিয়েছি। সেই ধান নিয়ে আসার আগেই আতিকুল নুরল তার দলবলে লাঠিসোঁটা নিয়ে এসে ধান তুলে নিয়ে যায়। আমরা বাঁধা দিলে তারা অতর্কিতভাবে হামলা চালায়। আমি ও আমার ছেলেসহ আরও তিনজন আহত হই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park