1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পণ্য সরবরাহে কোন ধরণের কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবে না।

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, চাহিদা ও যোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে উৎপাদন বাড়াতে হবে। গুটিকয়েক ব্যবসায়ীর কাছে যাতে বাজার জিম্মি হয়ে না পড়ে সেজন্য আমরা বাণিজ্যে বেশি সংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবরাহও বাড়বে।

বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি সনাতন লেনদেন কাঠামো পরিবর্তন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা আমাদের উদ্দেশ্য নয়। বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে পাইকারী থেকে খুচরা সব পর্যায়ে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। কোন অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেয়া হবেনা বলেও তিনি উল্লেখ করেন।

শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের কাছে তথ্য আছে খাতুনগঞ্জে ডেলিভারি অর্ডার (ডিও) এবং সেলস অর্ডার (এসও) বিক্রি হচ্ছে। বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে কিন্তু পণ্য সরবরাহ হচ্ছেনা। শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তিনি পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি না করে ব্যবসায়ী নেতৃবৃন্দকে ভার্চুয়াল বাণিজ্য থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন।

চট্রগ্রামের বিভাগীয় কমিশনার জানান, গত ২ মাসে চট্টগ্রাম বিভাগে স্টেক হোল্ডারদের সঙ্গে ৬১টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ৪ শতাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং ছাত্র প্রতিনিধি জোবায়েরুল আলম বারী। এছাড়াও চট্রগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park