1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গোপালগঞ্জে বাড়ল কাঁচা মরিচের ঝাঁজ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

গোপালগঞ্জে বাড়ল কাঁচা মরিচের ঝাঁজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে ২০০ থেকে ২২০ টাকা। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ার কারণে দাম বেড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) গোপালগঞ্জ শহরের বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে ।

এর আগে বুধবার (০২ অক্টোবর) কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। কিন্তু আজ সেটি এক লাফে কেজিতে ২০০ থেকে ২২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৮০-৪২০ টাকায়। একদিনের ব্যবধানে কেজি প্রতি ২০০ টাকা দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

ক্রেতা রহিমা বেগম বলেন, গতকাল কাঁচা মরিচ কিনেছি ২০০ টাকা কেজি। আর সেই কাঁচা মরিচ শুনি ৪০০ টাকা কেজি। দেশ কীভাবে চলবে? এইতো আমাদের দেশ। এরকম হলে কীভাবে কিনবো আমরা?

ক্রেতা অয়ন শেখ বলেন, এক পোয়া মরিচ ১০০ টাকা চাচ্ছে, এক কেজি বেগুন ১৬০ টাকা। যাই ধরি দামে আগুন। কিছু কেনার উপায় নাই। আমাদের সরকার সব কিছুর দাম কমিয়ে দিতে চেয়েছে। কিন্তু বাস্তবে দিন দিন শুধু সবকিছুর দাম বেড়েই চলছে।

এ বিষয়ে গোপালগঞ্জ বড় বাজারের ব্যবসায়ী হালিম বলেন, ইন্ডিয়ান কাঁচা মরিচ রপ্তানির সঙ্গে আমাদের সম্পর্ক। ইন্ডিয়ান মরিচ যদি এলে বাজার নিয়ন্ত্রণে থাকে। আর ইন্ডিয়া থেকে না এলেই দাম বৃদ্ধি পায়। আজ ইন্ডিয়ান মরিচ আসেনি। বর্ডার বন্ধ হওয়ার কারণে আমরা পাইকারিতে বেশি দামে কিনেছি।

গোপালগঞ্জ বড় বাজারের ব্যবসায়ী সোলায়মান বলেন, কাঁচা মরিচ গতকাল ২০০ টাকা বিক্রি করেছি। আজ কেজি ৪০০ টাকা। কেজিতে ২০০ টাকা বেড়েছে। ভারত বর্ডার বন্ধ থাকায় মরিচ আসেনি। এ জন্য দাম বেড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park