1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বেনাপোল বন্দর দিয়ে এলো ১০৬ টন চাল, অপেক্ষায় অরো ১০০ টন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বেনাপোল বন্দর দিয়ে এলো ১০৬ টন চাল, অপেক্ষায় অরো ১০০ টন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি যশোর:

দুই বছর পর ফের যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে এসেছে ১০৬ টন চাল।

আজ সোমবার বন্দর থেকে চালানটি খালাস করা হয়। এর আগে রোববার রাতে ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরে ট্রান্সশিফমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠান এই চালের আমদানিকারক। আমদানি করা নন বাসমতি চালের এলসি মূল্য ৪৫ হাজার ১৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫৪ লাখ ১৮ হাজার। অর্থাৎ আমদানি করা প্রতিকেজি চালের দাম পড়েছে প্রায় ৫২ টাকা।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) সজিব নাজির জানান, রাতে বেনাপোল বন্দরে আসা চাল শুল্কায়নের পর দ্রুত ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়।

আমদানিকারক মাহবুবুল আলম জানান, আমদানি করা এই চাল নেওয়া হবে ঢাকায়। সীমান্তের ওপারে আরও ১০০ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশর অপেক্ষায় রয়েছে। পণ্য চ্যানেলটির সিএন্ডএফ এজেন্ট হোসেন অ্যান্ড সন্স।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park