1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ইচ্ছেমতো আলুর দাম নির্ধারণ, ৫০ হাজার টাকা জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ইচ্ছেমতো আলুর দাম নির্ধারণ, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রংপুর :

আলুর বাজার স্থিতিশীল রাখতে রংপুরে হিমাগারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সেখানে আলু কেনাবেচায় ইচ্ছেমতো দাম বৃদ্ধি করা, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ দেখাতে না পারা এবং আলুর বাজার অস্থিতিশীল করায় দুই আলু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল দুপুরে সংস্থার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে রংপুর নগরীর ময়নাকুটি হিমাগারে এ অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, জেলা কার্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ আনসার বাহিনীর সদস্য ও ছাত্র প্রতিনিধিরা।

সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, আলুর দাম স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমে জেলার হিমাগারগুলো পরিদর্শন করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park